Sunday, November 1, 2009

চিংড়িমাছের মালাইকারি


চিংড়িমাছের খোলা ছাড়িয়ে নুন মাখিয়ে ঘি‌এ হাল্কা ভেজে নিয়ে তুলে রাখ। ঘিএর মধ্যে তেজপাতা আর গোটা গরমমশলা দিয়ে অল্প করে পেঁয়াজ ভেজে নাও। পেঁয়াজ ভাজা হয়ে এলে নারকোল (বা নারকোলের দুধ) দিয়ে দাও। অল্প একটু নেড়ে নিয়ে ভেজে রাখা চিংড়িমাছ দিয়ে দাও। তারপর আন্দাজমত নুন আর চিনি দাও। মালাইকারি একটু মিষ্টি‌ মিষ্টি হবে। অল্প একটু কিসমিস-ও মিশিয়ে দিতে পার। এরপর অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে কম আঁচে বসিয়ে দাও। চিংড়িমাছ ভাল সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নাও।