Saturday, October 24, 2009

ডিমের ডালনা


প্রথমে ডিম ভাল করে সেদ্ধ করে ছাড়িয়ে রাখ। আলু ডুমো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নাও। সেদ্ধ ডিম‌ও নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখ। এরপর কড়ায় তেল গরম করে পেঁয়াজ আর রসুন ভেজে নাও। ভাজা হয়ে এলে নুন, হলুদ, লন্কাগুড়ো, আদা, টম্যাটো আর অল্প চিনি দিয়ে একটু নেড়ে নাও। তারপর ভেজে রাখা আলু দিয়ে অল্প একটু জল দিয়ে কষে নাও। তারপর ডিম দিয়ে আবার একটু অল্প কষে নাও। এরপর আন্দজমতো জল দিয়ে ফুটিয়ে নাও। আলু সেদ্ধ হয়ে গেলে নিভিদে দাও। নামানোর আগে একটু ঘি আর গরমমশলা ওপরে ছড়িয়ে দাও

No comments:

Post a Comment