Monday, May 31, 2010

পাঁঠার মাংসের ঝোল

মাংস ভাল করে ধুয়ে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন, নুন, হলুদ, লন্কাগুড়ো, টম্যাটো আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখ কমপক্ষে এক ঘন্টা ম্যারিনেট করা উচিত প্রেশার কুকারে অল্প একটু তেল গরম করে তেজপাতা দিয়ে একটু নেড়ে নাও একটু চিনি দিয়ে ক্যারামেলাইজ করে নাও তারপর ম্যারিনেট করা মাংস ঢেলে দাও ভাল করে নেড়ে মাংস কষতে থাক কষা প্রায় হয়ে এলে ডুমো ডুমো করে আলু কেটে ভাল করে মশলার সাথে মিশিয়ে দাও পুরো কষা হয়ে গেলে মাংস থেকে তেল ছাড়বে এরপর পরিমাণমতো জল দিয়ে প্রেশার কুকার বন্ধ করে দাও ৩ থেকে ৬টা সিটি (মাংসের উপর নির্ভর করে) দিলে প্রেশার বন্ধ করে দাও প্রেশার খুললে একটু ঘি আর গরম মশলা দিয়ে দাও

1 comment: