Monday, May 31, 2010
আলু ঝিঙে পোস্ত
আলু ছোট করে কেটে নাও। ঝিঙে খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নাও। আলু এবং ঝিঙের অনুপাত খুশিমত বদলানো যায়। প্রথমে আলু ভেজে নাও। প্রায় ভাজা হয়ে এলে ঝিঙে দিয়ে দাও। পোস্ত আালু আর ঝিঙের সাথে মিশিয়ে দাও। তারপর নুন, মিষ্টি, কাঁচালন্কা আর অল্প একটু হলুদ দাও। দিয়ে ভাল করে মিশিয়ে নাও। অল্প জল দিয়ে চাপা দিয়ে দাও। আলু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নাও।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment